“সে কখনও করেনা বঞ্চনা” – সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে কেন বঞ্চনা করে না?

“সে কখনও করেনা বঞ্চনা” – সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে কেন বঞ্চনা করে না?

(উত্তর) কবি ও কবিতা পরিচয় : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষলেখা’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘রূপনারানের কূলে’ কবিতাটি কবির জীবন জিজ্ঞাসার এক নতুন দিকের উন্মোচন করে। আলোচ্য কবিতাটিতে ‘কঠিন সত্যে’র জয়গান করা হয়েছে।   

প্রথমাংশের উত্তর : রূঢ় সত্যকে বহন করা মানব হৃদয়ের পক্ষে বরাবরই কঠিন। কিন্তু এই কঠিন সত্যকেই কবি রবীন্দ্রনাথ বরাবর গ্রহণ করেছেন। কারণ সত্য কখনোই মিথ্যা আশ্বাস দিয়ে কবিকে দিশেহারা করেনি, বঞ্চনা করেনি।

দ্বিতীয়াংশের উত্তর : কবির অনুভূতিতে রাত্রি হলো মায়াময় স্বপ্নের আবরণ। স্বপ্নের চাওয়া-পাওয়া সবই আলেয়ার মতো মিথ্যে। স্বপ্ন মানুষকে মোহগ্রস্ত করে চিরকাল বঞ্চিত করে। কিন্তু বাস্তব হলো কঠিন সত্য, সে দিনের আলোর মতোই উজ্জ্বল। এই কারণে কবি স্বপ্নের বদলে কঠিন সত্যকে বরণ করেছেন,

“সত্য যে কঠিন

কঠিনেরে ভালোবাসিলাম।”

সত্যের প্রকৃত মূল্য লাভ করতে গিয়ে বারংবার ক্ষতবিক্ষত হলেও কবি আনন্দ পেয়েছেন। ভালোবেসে আলিঙ্গন করেছেন কঠিন সত্যকে।

বাস্তব জীবনের বিস্তৃত প্রাঙ্গণে সত্য বারবার উপস্থিত হয়েছে কঠোর নির্দয় রূপ নিয়ে। রূঢ় ও বাস্তবের আঘাতে বারবারই কবি আহত হয়েছেন। কিন্তু অপরিসীম জীবনীশক্তি নিয়ে, আঘাত বেদনায় কঠিন পথ অতিক্রম করে গ্রহণ করেছেন সেই সত্যকে। এবং এই উপলব্ধি থেকেই উচ্চকণ্ঠে জানিয়েছেন, কঠিন “সে কখনো করেনা বঞ্চনা।”

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত