“সত্য যে কঠিন/ কঠিনেরে ভালোবাসিলাম” – কবির উপলব্ধি বিশ্লেষণ করে সত্যকে যেন কঠিন বলা হয়েছে তা আলোচনা কর।

“সত্য যে কঠিন/ কঠিনেরে ভালোবাসিলাম” – কবির উপলব্ধি বিশ্লেষণ করে সত্যকে যেন কঠিন বলা হয়েছে তা আলোচনা কর।

(উত্তর) সূচনা : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে জীবন সায়াহ্নে রচিত ‘রূপনারানের কূলে’ (‘শেষলেখা’ কাব্য) জীবনের স্বরূপ, জীবনের অমোঘ সত্য প্রকাশ পেয়েছে।

কবির উপলব্ধি

কবি তাঁর দীর্ঘ জীবনপ্রবাহে বেদনায় আঘাতে জর্জরিত হয়েছেন। লক্ষ্য করেছেন জীবনের উত্থান পতন, স্বপ্নের মায়াজাল। তিনি জেনেছেন স্বপ্ন মানুষকে মোহগ্রস্ত করে। এইকারণে জীবনের প্রান্তসীমায় উপস্থিত হয়ে স্বপ্নকে প্রত্যাখ্যান করে সত্যকে বরণ করে নিয়েছেন।

(ক) সত্যের প্রতি অনুরাগ : সত্যের প্রকৃত মূল্য লাভ করতে গিয়ে কবি বারবার আঘাত পেয়েছেন। তবুও কবি ভালোবেসে সেই কঠিন সত্যকেই আলিঙ্গন করেছেন।

(খ) সত্য ও স্বপ্নের তফাৎ : স্বপ্ন কেবল মানুষকে বেদনা দেয়। প্রকৃতপক্ষে স্বপ্ন হল মিথ্যার মুখোশ অথচ সত্যের কোনো মুখোশ নেই। সত্য হলো দিনের আলোর মতো স্পষ্ট।

(গ) সত্য কেন বঞ্চনা করে না : কবি উপলব্ধি করেছেন, সত্যের কাছে পৌঁছাতে যত বাধাই আসুক না কেন কিংবা সত্যের পথ যতই বেদনাদায়ক হোক না কেন; সত্য কখনোই মানুষকে প্রতারিত করে না। তাই কবি উচ্চ কণ্ঠে বলেন,

“সত্য যে কঠিন,

কঠিনেরে ভালোবাসিলাম,

সে কখনও করেনা বঞ্চনা”।

অন্য কবিতায় কবি বলেন,

“ভালোমন্দ যাহাই আসুক

সত্যরে লও সহজে”।

সত্য কেন কঠিন

কবি সত্যকে চিনেছেন ত্যাগ ও তপস্যার মধ্যে দিয়ে। তাঁর উপলব্ধি – দুঃখের গর্ভে লুকিয়ে থাকে সত্য। সারাজীবন দুঃখের তপস্যার মধ্যে দিয়েই সত্য অনুসন্ধানের পথ আলোকিত হয়। অনেক দুঃখ-বেদনা, আঘাতে ক্ষত-বিক্ষত হতে হতে সত্যের কাছে পৌঁছাতে হয়। যেহেতু সত্যের পথ হলো দুঃখের সাধনা, তাই সত্য হলো কঠিন।

error: সর্বস্বত্ত্ব সংরক্ষিত